সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চট্টগ্রামে খাল থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি খাল থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভারাম্ভা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফৌজিয়া ফারিহা রাফি (২২) ইউনিয়নের খরণদ্বীপ মুন্সীপাড়ার এটিএম আনসার উল্লাহর মেয়ে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিমান করে সে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, আজ বুধবার সকালে কর্ণফুলী নদী ও খালের মোহনায় লাশটি স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে মেয়েটির পরিবার লাশটি রাফির বলে শনাক্ত করেছে।

ঘটনাস্থল থেকে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো গয়েছে। রাফি পরিবারের সঙ্গে ঝগড়ার পর নদীতে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

—ইউএনবি