সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালকসহ নিহত ২

ঢাকা বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাইড শেয়ারিং সার্ভিসের পাঠাও এর একটি মোটরসাইকেলের চালক ও নারী আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠি জেলার বারেক মির্জার মেয়ে কাজল আক্তার (৩৫) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নুরুল ইসলাম চৌধুরীর ছেলে পাঠাও চালক রফিকুল ইসলাম চৌধুরী সুমন (৪০)।

মৃত কাজল স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মা ও দুই সন্তানকে নিয়ে খিলগাঁও এর দক্ষিণ গোড়ানে থাকতেন। অন্যদিকে, মৃত রফিকুল তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর তাঁতিবাজারে থাকতেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, বুধবার দিবাগত রাত ৪টার দিকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাড়িটিকে শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসআই জুয়েল মিয়া।

—ইউএনবি