সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৫

কুমিল্লার বুড়িচং উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচ জন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ময়নামতির তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, জালাল আহমেদ, সাইফুল ইসলাম ও আলমগীর হোসেন। আলমগীর হোসেন দেবিদ্বার ও বাকিরা বুড়িচংয়ের বাসিন্দা।
এছাড়া এ দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘সকাল ৭টার দিকে তুতবাগান এলাকায় কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীরা মারা যান।
লাশ উদ্ধার করা হয়েছে এবং গাড়ি দুটিও জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

—-ইউএনবি