সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কয়রায় হরিণ ধরার ফাঁদসহ গ্রেপ্তার ৪

ফাইল ছবি

খুলনার কয়রায় সুন্দরবন থেকে হরিণ শিকারের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সুন্দরবনের মুড়লি কুরুলি খাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ পিস হরিণ ধরার ফাঁদ ও ৩টি নৌকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার জোড়শিং গ্রামের কোহিনুর ইসলাম (২৭), আমিনুল রহমান (২৮), আহসান দুলাল (২৬) ও হেলাল গাজী (২৫)।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা মূখ্য বিচারিক হাকিম আদালতে প্রেরণ করা হয়েছে।

—ইউএনবি