সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শেরপুরে আরেকটি মৃত বন্যহাতি উদ্ধার

শেরপুরে ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্ত থেকে একটি মৃত বন্যহাতির উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে সীমান্তের আঠারোঝোরা এলাকা থেকে হাতিটি উদ্ধার করে বন বিভাগ।

বনবিভাগের ঝিনাইগাতীর গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, উদ্ধার করা হাতিটি মাদি হাতি। বয়স আনুমানিক ১১ বছর হবে। হালচাটি গ্রাম থেকে দুই কিলোমিটার পশ্চিমে ভারত সীমান্ত সংলগ্ন আঠেরোঝোরা এলাকায় মৃত বন্যহাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা জানালে সেটি উদ্ধার করা হয়।

তিনি জানান, হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত বন্যহাতিটিকে মাটিচাপা দেয়া হবে।

এ নিয়ে গত চার মাসের ব্যবধানে শেরপুর সীমান্তে তিনটি মৃত বন্যহাতির উদ্ধারের ঘটনা ঘটল। এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী সীমান্তের মালাকোচা এলাকায় এবং ১৯ নভেম্বর নালিতাবাড়ী সীমান্তের পানিহাতা এলাকার মায়াঘাসি গ্রাম থেকে দুটি মৃত বন্যহাতি উদ্ধার হয়েছিল।

—ইউএনবি