সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গোলাপগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গ্রেপ্তার এক

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতার ঘটনায় নেওয়াজ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেওয়াজ আলী ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর নোয়াপাড়া গ্রামের মৃত ছমির আলীর ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে এই আসামিকে চিহ্নিত করে ঘটনার সাথে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে পুলিশের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী চশমা প্রতীকের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ দুই শতাধিক গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপাশা ইউনিয়নের সাইকেল মেকানিক আব্দুস সালাম নিহত হন। সংঘর্ষের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই মহরম আলী বাদী হয়ে ৩০ জনের নামোল্লেখ ও ৩০০/৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক ৪ জনকে আটক করলেও আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সর্বশেষ শুক্রবার ভিডিও ফুটেজ দেখে নেওয়াজ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তালিকাভুক্ত বাকি ২৬ আসামি বর্তমানে জামিনে রয়েছেন বলে জানা যায়।