সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দাগনভূঞার রাজাপুর ইউপি চেয়ারম্যান মামুনের শপথ গ্রহণ সম্পন্ন

জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন শপথ গ্রহণ করেছেন। রবিবার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান তাকে শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল আলমের সঞ্চালণায় শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দীন পাটোয়ারি, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া ও নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন।
এদিন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার উপজেলা অফিসার্স ক্লাবে রাজাপুর ইউপি নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।