সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

লক্ষ্মীপুরে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২০

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহিদ দিবস পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে ডাকবাংলো ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ২১ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফেরার সময় বিএনপি সমর্থকরা অশ্লীল স্লোগান দেয়। এ সময় আ’লীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুতান বলেন, বিএনপি নেতাকর্মীরা সহিংসভাবে মিছিল করে এই দিনের পবিত্রতা ক্ষুন্ন করেছে। তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষায় স্লোগান দিয়েছে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালায় বিএনপি সমর্থকরা ।

এ ঘটনায় আওয়ামী লীগের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছে উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।

এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।

–ইউএনবি