সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিলিন্ডারবাহী ট্রাক বিকল: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল শুরু

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এলপিজি গ্যাসবাহী ট্রাক বিকল হয়ে পড়ার দীর্ঘ ৩১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাস্তায় আছড়েপড়া ১৭ টনের এলপিজি গ্যাসবাহী ট্রাকটি ক্রেন দিয়ে অপসারণ করা হয়েছে।

এর আগে রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাটের মোংলা বন্দর থেকে বড় সিলিন্ডারবাহী বেক্সিমকো ফার্মার ১০ চাকার একটি ট্রাক প্রায় ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে নাটোর যাচ্ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাকটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় ভাঙাচোরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ট্রাকটি আড়াআড়িভাবে উল্টে থাকায় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের ৩২ জেলার মানুষের একমাত্র যোগাযোগের এই মহাসড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মহাসড়কটি বন্ধ থাকার কারণে উভয় পাশে কয়েক হাজার ট্রাক ও পণ্যবাহী গাড়ী আটকে পড়েছিল। প্রায় ৩১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

—ইউএনবি