সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিহত ৩

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুন লেগে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের (গণমাধ্যম) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান সিকদার বলেন, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে আশুলিয়ার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শাহজাহান সিকদার বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা করছে।

—ইউএনবি