সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আজারবাইজানে বাংলাদেশি শিক্ষার্থী খুন

আজারবাইজানে বুধবার সকাল ১০টার দিকে (স্থানীয় সময়) এক বাংলাদেশি শিক্ষার্থী দুর্বৃত্তের হাতে খুন হয়েছে।

নিহত রিয়া ফেরদৌসী (৩৩) রাজশাহীর পুঠিয়া উপজেলা কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, রিয়াকে হত্যা করা হয়েছে বলে ফোনে জানানো হয়েছে।

তবে কি কারণে বা কারা হত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

নিহতের ভাই ফরমান আলী জানান, তার বোন বাকু বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ালেখা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টে খণ্ডকালীন চাকরি করতেন।

তিনি বলেন, সেখানকার বাংলাদেশি প্রবাসীর মাধ্যমে শুনেছি সকালে কিছু যুবক তাকে তুলে নিয়ে গেছে। পরে পুলিশ তার হাত-পা ভাঙা লাশ উদ্ধার করে।

ফরমান আলী আরও বলেন, আজারবাইজানে বাংলাদেশি কনস্যুলেট নেই। এ কারণে ইরানে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেটের মাধ্যমে তার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

—ইউএনবি