সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পুতিন-মোদি ফোনালাপ: ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের আহ্বান

ফাইল ছবি

কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে রায়িশার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেন সংকট সমাধানে ভারতের হস্তক্ষেপ চাওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে মোদি রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী অবিলম্বে সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

সংক্ষিপ্ত ফোনালাপে মোদি ইউক্রেনে ভারতীয় নাগরিকদের বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানান।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত রুশ আক্রমণ বন্ধে মোদির হস্তক্ষেপ চেয়েছিলেন।

দিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মোদিজি অন্যতম ক্ষমতাধর ও সম্মানিত বিশ্ব নেতা। রাশিয়ার সঙ্গে আপনার বিশেষ সুবিধাজনক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। মোদিজি পুতিনের সঙ্গে কথা বললে আমরা আশাবাদী তিনি সাড়া দেবেন।’

তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারতের যে বিশেষ সুবিধাজনক সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া উচিত। শুধু আমাদের নিরাপত্তার জন্য নয়, আপনার নিজের নাগরিকের নিরাপত্তার জন্যও আমাদের ভারতের হস্তক্ষেপ প্রয়োজন।’

—ইউএনবি