সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেন সংকট: সহিংসতায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ কারণে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে এক লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ইতিমধ্যে জোরপূর্বক গণবাস্তুচ্যুতিও শুরু হয়েছে।
ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, ‘এক লাখের মতো মানুষ গৃহ হারা ও দেশটির ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন বলে আমরা ধারণা করছি। এ অঞ্চলে আরও কয়েক হাজার মানুষ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছেন এই বিষয়েও আমরা জ্ঞাত আছি। আর এটা আমরা লক্ষ করছি এই পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে।’
তিনি বলেন, ‘গতকাল আমরা দেখেছি মোল্দোভায় পাঁচ হাজার শরণার্থীর আগমন ঘটেছে। এছাড়া অন্যরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও রাশিয়ার দিকে যাচ্ছে।’
বেসামরিক নাগরিক হত্যা
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দুদিনে শতাধিক বেসমারিক নাগরিক নিহতের কথা জানিয়েছে ইউএন রাইটস অফিস ওএইচসিএইচআর।
ওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, ‘আমরা কমপক্ষে ১২৭ জন বেসামরিক নাগরিকের হতাহতের খবর পেয়েছি। তাদের মধ্যে ইউক্রেনে ২৫ জন নিহত এবং ১০২ জন আহত হয়েছেন।’