সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কমলগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় স্কুল – মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কমলগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হকের সভাপতিত্বে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।শিক্ষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বিষেশ অতিথি হিসাবে বক্তব্য দেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, শিক্ষক রনেন্দ্র কুমার দেব।অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক মো.মোশাহিদ আলী, প্রধান শিক্ষক খুরশেদ আলী ও উপজেলার ক্রীড়া শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।