সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

যশোরে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু আহত

ফাইল ছবি

জেলার শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের পাঁচ কায়বা গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

আহতরা হলো উপজেলার কায়বা গ্রামের সুমন হোসেনের ছেলে শিহাব হাসান (৭) ও একই হাসানের ছেলে হাবিবুর রহমান (৮)।

আহত শিহাব হাসানের বাবা সুমন হোসেন বলেন, আমার ছেলে ও হাসানের ছেলে বাড়ির পাশে ওলিয়ার রহমানের আমবাগানে খেলছিল। হঠাৎ তারা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখে সেটা খুলে দেখে তার মধ্যে চাউলের কুড়ার ভিতর লাল টেপ পেচানো একটি বলের মত কৌটা দেখতে পায়। কৌটাটি বের করে খেলার বল মনে করে টেপ খুলে ফেললে বিকট আওয়াজে সেটি বিস্ফোরিত হয়। এতে হাবিবুর মারাত্মক আহত হয় এবং শিহাব হাতে ও মুখে অল্প আঘাত পায়। পরে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করে দেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, শিশু দুটিকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তারা শঙ্কামুক্ত। কীভাবে ওই বাগানে বোমার প্যাকেট এলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।

—ইউএনবি