সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার সকাল ৮টার দিকে আখাউড়া উপজেলায় তন্তর বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আউয়াল মিয়া (৫০) ও একই গ্রামের হেকিম বেপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দু’জন।

ওসি জানান, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

—ইউএনবি