সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে এ আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার থেকে রাশিয়ান সশস্ত্র বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃবিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট তিনটি দাবির কথা তুলে ধরেছেন, সেগুলো হলো-বেসামরিক নাগরিক এবং তাদের বাসস্থানের ওপর সব ধরণের হামলা বন্ধ করা, বেসামরিক অবকাঠামো, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে কিয়েভের দক্ষিণে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান।

বিবৃবিতে বলা হয়, পুতিন আশ্বস্ত করেছেন যে তিনি এই তিনটি বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ করতে ইচ্ছুক।

এর আগে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় শহরগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে না। এছাড়া বেসামরিক জনগণের জন্য কোন হুমকি নেই বলেও জানায় তারা।