সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শার্শায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেট আটক

যশোরের শার্শায় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার উলাশি বাজার এলাকা থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক ভুয়া নারী ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী সুরাইয়া আক্তার মিষ্টি (২০) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল জানান, সুরাইয়া বাজারে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান পরিদর্শন শুরু করেন। তার আচরণ ও কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানা পুলিশকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে স্থানীয় থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরাইয়াকে আটক করে। তার কাছ থেকে একটি ডায়েরি, একটি নোটবুক ও একটি এনজিওর দেয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। আজ বুধবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

—ইউএনবি