সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ডামুড্যায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যা উপজেলার ৩রা মার্চ সকাল ১০ ঘটিকায় আলহাজ্ব ইমাম উদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়য়ে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ। অন্যান্য কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কাজ করে যাচ্ছেন। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। উপস্থাপক সজীব দত্ত বলেন অনুষ্ঠান টি গত ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ১৯ মার্চ শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার করা হবে।