সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিলেটে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে কারের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ এলাকার সেতুর কাছে দ্রুত গতির কার তাঁকে ধাক্কা দিয়ে ফেলে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষকের নাম বাহার উদ্দিন (৪০)। তিনি কানাইঘাট উপজেলার মন্তাজ গন্জের নারাইন পুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে চারখাইয়ে লজিং থেকে তিনি শিক্ষকতা করে আসছিলেন। এ ঘটনায় পুরো চারখাই এলাকার শোকের ছায়া মেনে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি কার যাত্রিবাহী বাসকে ওভারটেক করে পথচারী শিক্ষক বাহার উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে সড়কে ছিটকে পড়া শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর শুনে চারখাই পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল ফয়সল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে রয়েছে।