সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান নুনু’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের বিশ্বনাথের উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার ঘুষ দূর্নীতির বিরুদ্ধে ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরে বিক্ষোব্ধ উপজেলাবাসীর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ঝাঁড়ু ও বিভিন্ন ফেস্টুন সহকারে মিছিল করেন তারা। মিছিল শেষে বাসিয়া সেতুর উপর এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগ নেতা সাধৃ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সফজ্জুল, রিয়ান আলী, যুবলীগ নেতা জমির আলী, শাহান শাহ, মিজান মিয়া, আফরোজ আলী, ছাত্রলীগ নেতা মাছুম খান, আফসার আহমদ, রাজিব আহমদ, মাহবুব আলম, সজিব আহমদ প্রমূখ। মিছিলে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর বিশ^নাথ উপজেলায় ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’র নামে ৩৯ কোটি ৬লাখ ৫৮ টাকার একটি প্রকল্প বরাদ্দ আনেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। এরপর ২০২১ সালের ২৩ ডিসেম্বর ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম এনে উপজেলা চেয়ারম্যান নুন মিয়ার বিরুদ্ধে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নিকট লিখিত অভিযোগ দেন এমপি মোকাব্বির খান। আর ওই অভিযোগটি গত ২২ ফেব্রুয়ারি সরেজমিন তদন্ত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।