সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৭ মৃত্যু

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোর ও নওগাঁর দুজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট রোগী ভর্তি আছেন ৪৩১ জন। এদের মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৩ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গা, দিনাজপুর ও ঢাকার একজন করে রয়েছেন।