সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের জরিমানা

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ছয় জনকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী ও মং এছেন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকঠির নলছিটি পাওতা গ্রামের মো. মোস্তফা (৬০), নলছিটি প্রেমহার গ্রামের সাইফুল ইসলাম (২৫), কুমারখালী এলাকার ইমরান হোসেন (২০), উত্তমপুর এলাকার শাহিন সরদার (২০), বরিশাল জাগুয়া এলাকার রাজীব মুন্সি (৩৮) ও ভোলার মো. নাহিদ (২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি বশির গাজী বলেন, ‘আমাদের কাছে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, রাতের আঁধারে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে একটি চক্র বালু উত্তোলন করে নিয়ে যায়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আমরা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ছয় জনকে আটক করি। ভ্রাম্যমাণ আদালতে তারা অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়। আটক ছয় জন ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডের তিন লাখ টাকা দিয়ে মুক্ত হয়।’

তিনি বলেন, ঝালকাঠিতে কোনো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। বালু ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা বন্ধ করে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

—-ইউএনবি