সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভালুকায় ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় শুক্রবার রাত পৌনে ১টার দিকে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫০) এবং শফিকুল ইসলাম (৪০)।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, শেরপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ থেমে থাকা মালবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

“আমরা গিয়ে পিকআপ বের করে আনি। পিকআপের সামনের অংশ কেটে চালককে আহত অবস্থায় বের করা গেলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।”

আহত পিকআপের চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।