সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল ভারত

ফাইল ছবি

ভারত তার নিজেদের নাগরিক ছাড়াও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘আমরা একজন বাংলাদেশি নাগরিককে সরিয়ে নিয়েছি এবং একজন নেপালি নাগরিকের কাছ থেকে সরিয়ে নেয়ার অনুরোধ পেয়েছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, প্রতিবেশি দেশগুলো ভারতের কাছ থেকে তাদের নাগরিক সরিয়ে নেয়ার জন্য সহায়তা চেয়েছে।
বাগচি বলেন, ভারত পরামর্শ জারি করার পর থেকে ২০ হাজারেরও বেশি ভারতীয় ইউক্রেন সীমান্ত ছেড়েছে এবং আগামী দিনে আরও বেশি লোক ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

—ইউএনবি