সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পশুর নদীতে কয়লাবাহী লাইটার জাহাজডুবি

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী ‘এমভি নওমী’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বন্দরে হারবারিয়া-৪ এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, লাইটার জাহাজ এমভি ‘নওমী’ হারবারিয়া- ৫ এ অবস্থানরত পানামা পতাকাবাহী জাহাজ এমভি জর্দান থেকে ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে হারবারিয়া-৪ এর কাছাকাছি আসলে তলা ফেটে ডুবে যায়। এই সময় জাহাজে থাকা ১০ বাংলাদেশি নাবিককে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করেছে।

জাহাজডুবির ফলে অন্য জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপটেন মো. শাহাদাৎ হোসেন জানান, ডুবে জাওয়া জাহাজের স্থানে নিশানা টানিয়ে রাখা হয়েছে। জাহাজটি উদ্ধারে মালিক পক্ষকে আগামী তিনদিনের ভেতর কাজ শুরুর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া ১৫ দিনের ভেতর পুনরুদ্ধার করতে বলা হয়েছে।

—ইউএনবি