সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চট্টগ্রামে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা হযরত শেখ অছিয়র রহমান ফারুকী (রহ.) এতিমখানা ও হেফজখানায় এ ঘটনা ঘটে।
নিহত ইফতেখার মালিকুল মাশফিক (৭) একই উপজেলার ফকিরাখালীর আব্দুল মালেকের ছেলে।
এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই মাদসারা ঘিরে রেখেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, সকালে মাদরাসায় এক ছাত্রের গলাকাটা লাশের খবর পেয়ে পুলিশের জ্যৈষ্ঠ কর্মকর্তারা সেখানে গেছেন। শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে।

—-ইউএনবি