সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

ক্ষুধা দারিদ্র,শোষন বঞ্চনামুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এবং সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক ও নারী নির্যাতনমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ নেয়ার আহবান জানান রংপুরের বীর মুক্তিযোদ্ধারা।
শনিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ ও সিটি কর্পোরেশন প্রদত্ত সংবর্ধনায় এসব কথা বলেন তারা। রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইলিয়াস আহমেদ,সদরুল আলম দুলু ও প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু। অনুষ্ঠানে রংপুরের ১০ জন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন এবং তাঁদেরকে সিটি মেয়র সংবর্ধিত করেন।