সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গঙ্গাচড়ায় সংবাদ পরিবেশনের উপর ৩ দিনের প্রশিক্ষণ শুরু

জেলা প্রতিনিধি, রংপুর :

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের যথাযথভাবে সংবাদ পরিবেশনের উপর গঙ্গাচড়ায় ৩ দিনের প্রশিক্ষণ রোববার (৬ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। প্রশিক্ষণে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউডিএফ) এর মোছাঃ নাহিদ সুলতানা। প্রশিক্ষক হিসেবে রয়েছেন সিটি প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক স্বপন চৌধুরী ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। গঙ্গাচড়া উপজেলা পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে ৩ দিনের (৬,৮,৯) অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় ৩০ জন সাংবাদিক অংশ নেয়।