সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার দুটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। মঙ্গলবার বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে বালুখালী এলাকার ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন।

স্থানীয় রোহিঙ্গারা জানান, মঙ্গলবার বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা শিবিরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহুর্তে তা ছড়িয়ে পাশের ৬ নাম্বার ক্যাম্পেও।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর পাশাপাশি আশ্রয় নেয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা করছে। এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে কোথা থেকে আগুন লেগেছে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

—-ইউএনবি