সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিজয়পুর লেভেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মীম (১২), তাসফিয়া (১১) ও রিমা (১১)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত পাল জানান, বেলা পৌনে ১২টার দিকে দিকে চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী’ ট্রেন লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন পার হওয়ার সময় তিনজনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন কুমিল্লা-নোয়াখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে।

—ইউএনবি