সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মতিঝিলের ১৫ তলা ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

রাজধানীর মতিঝিলের ‘মডার্ন ম্যানশন’ নামের ১৫ তলা ভবনের পাঁচটি পিলারে ফাটল দেখা দেয়ায়, ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম শাখা) শাহজাহান সিকদার বলেন, বুধবার পরিদর্শন শেষে কর্তৃপক্ষ এটিকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা করে একটি সাইনবোর্ড লাগিয়েছে।

তিনি আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় তিনটি ও তৃতীয় তলায় দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে।

রবিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ভবনটি পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে ভবনটি খালি করা হয়।

প্রাচীন এই ভবনটি ১৯৬২ সালে নির্মাণের অনুমোদন পায়।

—ইউএনবি