সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এ সময় সেখান থেকে উত্তপ্ত লাভা ও ছাই বের হতে দেখা গেছে। এরইমধ্যে কর্তৃপক্ষ আশপাশের এলাকা থেকে ২৫০ জন বাসিন্দাকে সরিয়ে নিয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বৃহস্পতিবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ এক টুইটার বার্তায় জানায়, মেরাপি থেকে উত্তপ্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তাছাড়া লাভা জাতীয় পদার্থ ঢাল গড়িয়ে পাঁচ কিলোমিটার পর্যন্ত চলে এসেছে। বিএনপিবি জানায়, ইন্দোনেশিয়ার জাকার্তা প্রদেশের আগ্নেয়গিরিটির চারপাশের ২৫৩ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকার কিছু গ্রাম ধোঁয়ায় ছেয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে যারা সাত কিলোমিটারে মধ্যে বসবাস করে তাদের সতর্ক করে বলা হয়, আরও উত্তপ্ত লাভা ও ধোঁয়ার প্রবাহ বেরিয়ে আসতে পারে। মেরাপি হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। এটির উচ্চতা দুই হাজার ৯৬৩ মিটার। প্যাসিফিক রিং অব ফায়ারে মেরাপির অবস্থান। অন্য যেকোনো দেশের তুলনায় ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির সংখ্যা বেশি। এটিতে সবশেষ উগ্ন্যুৎপাত হয়েছিল ২০১০ সালে। যাতে ৩৫০ জনের বেশি মানুষ মারা যান। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরুতে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়। যাতে প্রায় ৬০ জন নিহত হন। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার উপরে অবস্থিত। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।