সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সনদপত্র বিতরন

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, সরকার কারিগরি শিক্ষার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। দক্ষ জনশক্তি গঠনের মাধ্যমে দেশের যুব সমাজকে জন সম্পদে পরিনত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এজন্য দেশের সকল যুব সমাজকে প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে প্রশিক্ষিত করে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি ১০মার্চ বৃহস্পতিবার বিকেলে নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের ৩দিনব্যাপী প্রি ডিপার্চার অরিয়েন্টেশন প্রোগ্রামের ব্রিফিং এবং সনদপত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ওয়ালিউল্লাহ মোল্লা’র সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন।