সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

হাজীগঞ্জে ১৭ কেজি গাঁজা জব্দ, নারী গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মজুমদার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাফিয়া বেগম (৩৫) একই বাড়ির আবুল কালাম প্রকাশ কালু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মজুমদার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি পরিত্যাক্ত বাথরুম থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সেখান থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার মাফিয়া বেগমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

—ইউএনবি