সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামান্তা আলম জ্যোতি (১৯) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের নুরুল আলমের মেয়ে এবং ইউসেফ ইনস্টিটিউট অব সায়েন্স ট্যাকনোলজির মেকানিকেল ডিপ্লোমার দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি মিরপুর দিয়াবাড়ি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

আহত নিলয় (২২) একই ইনস্টিটিউটের ইলেক্ট্রিকেল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

আহত নিলয়ের বরাত দিয়ে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, রাতে দারুস সালাম থানার মাজারের বিপরীত রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে দ্রুতগতির একটি ট্রাক গেলে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তারা দুজনই আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক সামান্তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।

—ইউএনবি