সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় ২ শিশু নিহত

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকার চাপায় দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বুড়িচং উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনর ছেলে মো. আনিস (৫)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, সেলুনে চুল কেটে মহাসড়ক পার হয়ে বাড়ি যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল হোসেন নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে আনিস মারা যায়। লাশ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনার পর প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি