সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেটগামী আরেকটি বাস পেছন দিক থেকে দুর্ঘটনা কবলিত বাসে ধাক্কা দেয়। এতে দুজন ঘটনাস্থলে এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আরও দুজন মারা যান।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান ওসি।
এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ সড়ক অবরোধ করলে অজয় চন্দ্র দেব ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজব আলীসহ সংশ্লিষ্টরা পরিস্থিতি স্বাভাবিক করেন এবং সড়কে যান চলাচল শুরু হয়।

—-ইউএনবি