সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম মহানগরের প্রসিদ্ধ কাপড়ের মার্কেট জহুর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় ৩০ থেকে ৪০টি দোকান আগুনে পুড়ে গেছে।
সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দোকান মালিকরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের পোশাক কেনার জনপ্রিয় গন্তব্য জহুর হকার্স মার্কেট শুক্রবার বন্ধ ছিল।

—ইউএনবি