সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দিল্লিতে আগুন লেগে নিহত ৭

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে শনিবার ভোরে আগুন লেগে কমপক্ষে সাতজন মারা গেছেন বলে দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, উত্তর-পূর্ব দিল্লির গোকালপুর গ্রামের কাছে অবস্থিত প্রায় ৬০টি ঘরে আগুন লাগে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও চলছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ ফোনে বলেন, ‘আগুন প্রায় ৬০টি ঘরে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সাতটি পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে।’

—ইউএনবি