সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফেসবুকে কমেন্ট নিয়ে দ্বন্দ্ব, গাজীপুরে ছুরিকাঘাতে নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে কমেন্টের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন-ফারুক হোসেন (১৮), নাঈম হোসেন (২৬) ও রবিন (১৫)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে কয়েকজন হঠাৎ করে এসে স্থানীয়দের ওপর চড়াও হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুক ও নাঈম নিহত হন। পরে আহত অবস্থায় রবিনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বেলায়েত ও ফয়সালকে আটক কর হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—ইউএনবি