সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাংবাদিক জালাল আহমেদ মারা গেছেন

দৈনিক আমদের কণ্ঠ’র বিশেষ প্রতিবেদক, জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এস এম জালাল আহমেদ মারা গেছেন। রবিবার ভোরে রাজধানীর উত্তরার বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

জাতীয় প্রেসক্লাবের (জেপিসির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জালাল আহমেদ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জালাল আহমেদকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে জালাল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

—ইউএনবি