সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বরিশালে ৩০জন যাত্রীসহ ডুবে গেছে ট্রলার

জেলা প্রতিনিধি, বরিশাল :

বরিশাল থেকে ঢাকাগামী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার। রোববার (১৩ মার্চ) বিকেল ৩টায় কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে পেরেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গ্রীন লাইনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। আশিকুর রহমান নামে এক যাত্রী বলেন, গ্রীন লাইনের ঢেউয়ে ট্রলারটি ভেঙে মুহূর্তে ডুবে যায়। যাত্রীরা কোনো মতে অন্যান্য নৌকা ও ট্রলারের সহায়তায় তীরে উঠতে পেরেছে। দিন বলে কোনো প্রাণহানি হয়নি। বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।