সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাবেন এবং ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের জন্য অপেক্ষা করছেন।
জেলেনস্কি একাধিকবার পুতিনের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দুই প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক নিশ্চিত করার জন্য তার প্রতিনিধি দল কাজ করছে।
জেলেনস্কি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিদিন আলোচনা হয়।
তিনি বলেন, যুদ্ধবিরতি এবং আরও মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য আলোচনার প্রয়োজন। এই করিডোরগুলো দিয়ে ছয় দিনে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রবিবার রাশিয়া ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে ৩০টি রকেট নিক্ষেপ করেছে। হামলায় ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।
সামরিক ঘাঁটিটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে।
জেলেনস্কি বলেছেন, তিনি পশ্চিমা নেতাদের ঘাঁটির বিপদ সম্পর্কে ‘স্পষ্ট সতর্কতা’ দিয়েছেন। ন্যাটো নেতাদের আবারও ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
ন্যাটোর ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে জেলেনস্কি বলেন, ‘এটি সময়ের ব্যাপার মাত্র’।