সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

প্রসূতি হাসপাতালে রুশ হামলায় গর্ভবতী নারী ও শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের মারিউপল শহরে প্রসূতি হাসপাতালে রাশিয়ার বোমা হামলায় এক গর্ভবতী নারী ও তার শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বুধবার এপি সাংবাদিকদের তোলা ভিডিও ও ছবিতে হাসপাতালে হামলার পর ওই নারীর রক্তাক্ত তলপেটের আঘাত দেখা গেছে। উদ্ধারকারীরা তাকে মারিউপোলের ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ১৯তম দিনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

চিকিৎসকরা মা ও সন্তান দুজনকে সুস্থ রাখার চেষ্টা করলেও শিশুর মৃত্যু হয়। সংবাদটি শোনার পর সন্তান হারানো মা চিৎকার করে বলছিলেন ‘এখন আমাকে মেরে ফেল।’

সার্জন তৈমুর মারিন জানান, পেলভিস ক্ষতিগ্রস্ত ও নিতম্ব বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিলে। চিকিৎসকরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে তার ডেলিভারি করেছিলেন। তবে তখন শিশুটির বেঁচে থাকার কোনও লক্ষণ দেখা যায়নি।

মারিন জানান, জ্ঞান ফেরার ৩০ মিনিটের মধ্যে ওই নারীরও মৃত্যু হয়।