সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় জনিক মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় যুবকরা। সোমবার (১৪ মার্চ) সকালে তাহিরপুর উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্টে তাকে আহত অবস্থায় ফেলে রেখে যায় ভারতীয় যুবকরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জনিক মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার রাতের কোনো একসময় জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার ভারতীয় লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে সোমবার (১৪ মার্চ) সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।