সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সীতাকুণ্ডে চলন্তবাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় একটি চলন্তবাসে আগুন লেগেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়বকুণ্ড স্কুলের সামনে ‘নিউ এডিশন’ নামে যাত্রীবাহী চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। এতে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন।

এক পর্যায়ে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে কুমিরা ও সীত্কুণ্ড থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের সিনিয়র অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, বাসের চালক ও সহকারীরা জানিয়েছেন, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত।

তিনি আরও জানান,‘আমরা দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে বাসটির অধিকাংশ পুড়ে গেছে।

—ইউএনবি