সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ২১ কিলোমিটার জুড়ে যানজট

নলকা সেতুর সংস্কার ও ফোর লেন নির্মাণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ তীব্র যানজটে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ মহাসড়কের ফোর লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলছে। চলমান কাজের কারণে মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়।

তারা জানান, নলকা সেতুর পূর্ব, পশ্চিমপাড় ও মুলিবাড়িতে ফোর লেন কাজে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ যানজট নিরসনে দিনরাত কাজ করছে পুলিশ। পুলিশের দিক নির্দেশনায় কয়েক ঘণ্টার মধ্যে যানজট কমে আসে। আর দুপুরের পর থেকে যান চলাচল একেবারে স্বাভাবিক হয়ে যায়।

—-ইউএনবি