সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক এলাকায় মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও নামো কয়লাদিয়াড় গ্রামের আবু বক্কারের ছেলে ট্রলি চালক মমিন (১৯)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বেলা ১১টার দিকে খড়কপুর এলাকায় ট্রলির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোটরসাইকেল চালক সুমনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক মমিনও মারা যায়।

—-ইউএনবি