সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দিনাজপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুরে এবং চিরিরবন্দর উপজেলার আন্ধ্যারমুহা শাহাপড়া এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটেছে।

নিহত ট্রাক চালকের নাম সাকিল (৪০)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে। তার সহযোগী আসিফ (২৫) একই এলাকার আজিজার রহমানের ছেলে।

নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) বিভূতিভূষণ রায় ব্রতি জানান, হাডবোর্ড বহনকারি ট্রাকটি ভোর সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর বাজারের ব্রীজের পাশের খাদে উল্টে পড়ে। এতে দুর্ঘটনাস্থলে চালক নিহত এবং তার সহযোগী আহত হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বুধবার সকালে চিরিরবন্দরের আন্ধ্যারমুহা শাহাপড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক এবং সহযোগী আহত হয়েছে।

—-ইউএনবি